১০টা

Spread the love
  1. সিদ্দারামাইয়া-শিবকুমার দ্বন্দ্ব মেটাতে ইতিমধ্যেই আসরে নেমেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। খুব শীঘ্রই দুই পক্ষকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
  2. কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার ‘অযোগ্য’দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার দুপুরে কমিশনের ওয়েবসাইটে মোট ১,৮০৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম ছাড়াও প্রার্থীদের রোল নম্বর, বিষয়, অভিভাবকের নাম, জন্ম তারিখ দেওয়া হয়েছে।
  3. জেলায় জেলায় ইভিএম ও ভিভিপ্যাটের প্রথম স্তরের চেকিং প্রক্রিয়া শুরু হলো। বৃহস্পতিবার ৮টি জেলার ১০টি জায়গায় এই প্রক্রিয়া শুরু করা হয়। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের পাশপাশি ইঞ্জিনিয়ার, রাজনৈতিক দলের সদস্যরাও এতে যোগ দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, পুরুলিয়া জেলায় এই কাজ শুরু হয়েছে।
  4. ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
  5. বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম থেকে ১৮ লক্ষ টাকা-সহ আটক এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম শঙ্কর কোটাল। তিনি হুগলির ঠাকুরানিপুর এলাকার বাসিন্দা।
  6. পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি-র তলব সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে। আগামী সপ্তাহে তাঁকে তলব করেছে এই কেন্দ্রীয় এজেন্সি।
  7. ২০১৬ সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল? সেই তালিকা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তালিকা তলব বিচারপতি অমৃতা সিনহার।
  8. ‘সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে SSC। যে ভাবে SSC পরীক্ষা নিয়েছে, তা দেশের কোথাও হয়েছে বলে জানা নেই’, মন্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
  9. দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান প্রদেশের কুনমিং শহরে ভয়াবহ দুর্ঘটনা। রেল লাইন রক্ষণাবেক্ষণ কর্মীদের উপর দিয়ে একটি পরীক্ষামূলক ট্রেন চলে যায় বলে খবর। ঘটনায় ১১ জনের মৃত্যু ও দু’জন আহত হয়েছেন।
  10. ‘প্লট বরাদ্দে দুর্নীতির’ পৃথক তিন মামলায় হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে কারাদণ্ডের শাস্তি দিল ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত। এ দিন তিনটি আলাদা মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জয়কে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও হাসিনা কন্যা পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*