রোজদিন ডেস্ক :
হিন্দু রাষ্ট্রর দিকে এগোনোর প্রথম ধাপ হোল এসআইআর। আজ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই অভিযোগ করেন। তাঁর কথায়, প্রথমত এসআইআরের দরকার ছিল না। এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দল বিজেপি ও তৃণমূল আমজনতার মনে ভয় ছড়াচ্ছে। তাড়াহুড়ো করে যে তালিকা বেরোবে তা নির্ভুল হবে না। ধৈর্য ধরে এই কাজ করা দরকার। যদি তা না হয় ও ত্রুটি থাকে তাঁরা সর্বশক্তি দিয়ে মানুষের পাশে থাকবেন। কেউ যেন ভয় না পান বলে মহম্মদ সেলিম জানিয়ে দেন।
তিনি বলেন, পুঁজিবাদ সর্বজনীন ভোটাধিকার চালু করেনি, দেশে তা লড়াই করে আদায় করতে হয়েছে। সেই অধিকার এখন সংকটের মুখে বলে তিনি জানান। মতুয়া, দলিত, আদিবাসী সবাই এখন আক্রান্ত। কমিশনকে ব্যবহার করে বিজেপি, আরএসএস এই কাজ করে মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে বলে তিনি তোপ দাগেন।
আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর ও তাঁরা আমজনতার পাশে থাকবেন বলে সেলিম সাহেব জানান।
নানা কারণে মানুষের নামে ভুল থাকে, অনেকের বাড়ি বন্যা, নদী ভাঙন ইত্যাদিতে নষ্ট হয়েছে। অনেকে বাড়ি পাল্টেছেন, অন্য জায়গায় কাজে গেছেন, এই রকম অনেক কিছু আছে। আর এস এসের বদ্ধ মানসিকতা যদি প্রশাসনে প্রবেশ করে তার বিপদ দেখা যাচ্ছে।
এসআইআর চলাকালীন ও বিজেপি বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সেলিম সাহেব। তবে তাঁরা মানুষের পাশে আছেন বলে আশ্বাস দেন।

Be the first to comment