- বিশ্বের সবচেয়ে বড় রামের স্ট্যাচু বসল গোয়ার কানাকোনায়। শুক্রবার ৭৭ ফুট লম্বা শ্রীরামের মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- শ্রীলঙ্কায় সাইক্লোন ‘দিতওয়াহ’-র তাণ্ডব। বৃষ্টি-ধসে মৃত্যু ৫৬ জনের। খোঁজ নেই ২১ জনের। এই প্রাকৃতিক বিপর্যয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
- ৪ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন আগেই। থাকবেন ৫ ডিসেম্বরও।
- দিল্লির দূষণ নিয়ে সংসদে বিতর্ক চান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর মতে, বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়া সাধারণ মানুষের অধিকার। রেখা গুপ্ত সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘কোনও অজুহাত নয়। কাজ চাই।’
- অসমের কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, ‘স্বাধীন ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত।’
- আফগানিস্তানের বাসিন্দাদের জন্য ৭৩ টন জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন এবং প্রয়োজনীয় মেডিক্যাল সাপ্লিমেন্ট পাঠিয়েছে ভারত।
- SIR নিয়ে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। আইএএস (রিটায়ার্ড) সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গের স্পেশাল রোল অবজারভার এর দায়িত্বে থাকছেন।
- এখনও পর্যন্ত রাজ্যে সাড়ে ৬ কোটিরও বেশি এনিউমারেশন ফর্মের ডিজিটাইজ়েশনের কাজ শেষ হয়ে গিয়েছে।
- রাজ্য পুলিশে একসঙ্গে ৫৭ জন অফিসারকে বদলি করা হয়েছে।
- ভোটার বাতিল হলে জনপ্রতিনিধিরাও বাতিল হয়ে যাবেন বলে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁর প্রশ্ন, ‘ভুয়ো ভোটারদের ভোটে জিতে কী করে দায়িত্ব সামলাবেন জনপ্রতিনিধিরা?’

Be the first to comment