- কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করলেন রাহুল গান্ধী। দিল্লিতে খাড়গের বাসভবনে বৈঠক করেন তাঁরা। উপস্থিত ছিলেন বিহার কংগ্রেসের নেতারা।
- কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার একসঙ্গে জানিয়ে দিলেন, তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই।
- রাজ্যে ৯৯.৮৫ শতাংশ ভোটারের কাছে এনিউমারেশন ফর্ম বিলি করেছেন BLO-রা। এর পাশাপাশি শনিবার বিকেল ৩টে পর্যন্ত ৭ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৩৮৪ জনের ফর্ম ডিজিটাইজড করা হয়েছে। অর্থাৎ ৯১.৭৭ শতাংশ ফর্ম ডিজিটাইজেশন করার কাজ শেষ।
- দিল্লি বিস্ফোরণ কাণ্ডে শাহিন শাহিদ, মুজাম্মিল শাকিলদের পাতিয়ালা হাউস কোর্টে তোলে এনআইএ। গ্রেপ্তারির পরে ধৃতদের ১০ দিনের এনআইএ হেফাজতে দিয়েছিলেন বিচারক। শনিবার তাঁদের ফের আদালতে তোলা হলে ধৃতদের আরও ১০ দিনের এনআইএ হেফাজতে দিলেন বিচারক।
- শুক্রবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে শাহিনের ঘরে তাঁকে সঙ্গে নিয়েই তল্লাশি চালান NIA আধিকারিকরা। বিশ্ববিদ্যালয়ে শাহিনের ২২ নম্বর ঘরের কাবার্ড থেকে উদ্ধার হয় নগদ ১৮ লক্ষ টাকা।
- রাজভবনের নাম বদলে দিলেন সিভি আনন্দ বোস। এখন থেকে ঐতিহ্যবাহী রাজভবন ‘লোকভবন’ হলো।
- পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ বন্দনা মাইতির।
- পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত খড়িবেড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক গৃহস্থের বাড়ি। শনিবার সকালে ওই গ্রামের বাসিন্দা সেখ শামসউদ্দিনের মাটির বাড়িতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।
- শনিবার কুলটিতে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলের পিছনে অভিযান চালায় CISF। প্রায় পাঁচশো টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।
- এ বার পূর্ব বর্ধমানে SIR আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বছর ৪১-এর এক মহিলা। ভাতারের ভূমশোরের ঘটনা।

Be the first to comment