রাজভবন থেকে লোকভবন, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক : বদলে গেল রাজভবনের নাম। শনিবার থেকে রাজভবন হল লোকভবন। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। তারা বলছে, ছাব্বিশের ভোটার কথা মাথায় রেখেই কি বাংলা দিয়ে শুরু হল নাম পরিবর্তন। কারণ যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তা গোটা দেশের জন্য প্রযােজ্য ছিল। কিন্তু বাংলা থেকেই শুরু হল কেন? এভাবেই কি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছে বিজেপি? দলের তরফে এনিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাজভবন বিষয়টি গণতান্ত্রিক কাঠামোয় থাকতে পারে কি না তা নিয়ে বহু বিতর্ক আছে। ইতিহাসবিদদের মধ্যেও এ নিয়ে নানা মত রয়েছে। এই পরিস্থিতিতে এর সঙ্গে রাজনীতিকে জুড়ে কোনও মন্তব্য না করাই ভাল।
রাজ্যপালের ভূমিকা ও দায়িত্ব সংবিধানে নির্দিষ্ট করা আছে। বিজেপি চেষ্টা করছে তাদের সময়ে তাদের নিযুক্ত রাজ্যপালকে চাপ দিয়ে তাদের কিছু রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে। রাজ্য সরকার নির্বাচিত সরকার। রাজ্যপাল মনোনীত পদ। দু’পক্ষেরই দায়দায়িত্ব সংবিধানে নির্দিষ্ট করা আছে। সেই সীমারেখা যদি বজায় থাকে তাহলে সংবিধান অনুযায়ী কোনও সমস্যা নেই। সেটা রাজভবন হলেও নেই, লোকভবন হলেও নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*