পথ সারমেয়কে খাওয়ানোয় হেনস্থা অভিনেত্রী ও তাঁর স্বামীর

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁদের “অপরাধ” পথ সারমেয়দের আদর করে খাওয়ানো। এর জন্য কসবার রাজডাঙ্গায় তুমুল হেনস্থার শিকার হতে হল টিভি-র জনপ্রিয় চেনা মুখ সায়ন্তনী মল্লিক ও তাঁর স্বামী রুদ্রনীল মল্লিক-কে। এই ঘটনায় ক্ষুব্ধ অভিনেত্রী সমাজমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তোলেন, কেন তাঁদের এই ভাবে হেনস্থা করা হচ্ছে?
শুধু এই দম্পতিই নয়, পথ সারমেয়দের খাবার দেওয়া নিয়ে প্রায়শই বিভিন্ন এলাকায় হেনস্থার মুখে পড়তে হয় অনেককেই। যা নিয়ে ক্ষুব্ধ পশুপ্রেমীরা।
সম্প্রতি দেশের শীর্ষ আদালত পথ সারমেয়দের কামড়, দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে।
পথ সারমেয়দের শুধু খাবার দেওয়া নয়,তাদের নির্বীজকরণ, স্বাস্থ্য রক্ষাও জরুরি বলে আদালত মনে করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*