রোজদিন ডেস্ক : রাজভবনের নাম তো বদল হল, রাজ্যপাল কি লোকপাল হবেন?? আর শুধু নাম বদল করে কি হবে, রাজভবন কি তুলে দেবেন?? কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কেন্দ্র ও রাজ্য সরকারকে একই বন্ধনীতে রেখে তিনি বলেন, শুধু নাম বদল আর রঙ বদল!! এই দুই সরকারের কাজ!! তাঁরা বহুদিন ধরেই রাজ্যপাল পদই তুলে দেওয়ার দাবি করছেন। যা সাদা হাতি পোষা ছাড়া কিছু নয়।
কেন্দ্রের রবার স্ট্যাম্প ছাড়া ওঁরা কিছুই নয় বলে তিনি মন্তব্য করেন।
সংবিধানের একটি ধারা ব্যবহার করে কেন্দ্র নিজেদের লোককে রাজ্যপাল করে পাঠায়। রাজভবন বা রাজ্যপাল পদ তুলে দেওয়ার কোন ইচ্ছে ওদের আছে বলে মনে হয় না।

Be the first to comment