রাজ্যে বাংলা বাঁচাও যাত্রা শুরু সিপিএমের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা আজ শুরু হল। কোচবিহারের তুফানগঞ্জ থেকে মূল যাত্রা শুরু হয়। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, আভাস রায় চৌধুরী, মীনাক্ষী মুখার্জি, অলকেশ দাস, অনন্ত রায় প্রমুখ এই যাত্রায় অংশ নেন। রাজ্য সরকারের দুর্নীতি, স্বজনপোষণ, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ের প্রতিবাদে তাঁদের এই বাংলা বাঁচাও যাত্রায় সামিল হন বহু সাধারণ মানুষও। অনেকে পথের দুপারে দাঁড়িয়ে তাঁদের স্বাগতও জানান। রাজ্যের পাশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী কাজ নিয়ে তাঁরা সরব হন। বিশেষত এই রাজ্য-সহ সারা দেশের বেকারত্ব নিয়ে তাঁরা
গভীর উদবেগ ব্যক্ত করেন।
সিপিএমের বক্তব্য, শুধু মিথ্যা প্রতিশ্রুতি নয়, রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য, সব ধরনের শ্রমিকদের স্বার্থ রক্ষা ইত্যাদির দাবিতে তাঁদের এই যাত্রা। আমজনতার দৈনন্দিন দাবিই তাঁদের দাবি।
আজ মিছিলের সূচনা করে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, বাংলার পুনর্জাগরণের জন্যই বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। এই যাত্রা নতুন বাংলা গড়ার শপথ বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ও আজ কোচবিহারে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে।
কলকাতায় এই যাত্রাকে কটাক্ষে বিঁধে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, তাঁদের বাংলা বাঁচাও যাত্রা দেখে ভয় পেয়ে বিজেপি এই যাত্রা করছে।
আসলে টিএমসি কে রক্ষা করাই বিজেপির কাজ বলে তাঁর মন্তব্য।
কোচবিহারে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা শুরু হলেও রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*