পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ৭ দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে তালিকা।
  2. খসড়ার পর পিছল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। ৭ ফেব্রুয়ারির বদলে তা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
  3. এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষদিন ছিল ৪ ডিসেম্বর। সাতদিন পিছিয়ে শেষদিন করা হল ১১ ডিসেম্বর।
  4. বিজ্ঞান সাধক জগদীশচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  5. মোবাইলে অ্যাডাল্ট কনটেন্ট দেখার ক্ষেত্রে আধারের মাধ্যমে বয়স যাচাইয়ের প্রস্তাব সুপ্রিম কোর্টের
  6. ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া, রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দায়ের এফআইআর
  7. পাকিস্তান-সহ তিন দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড।
  8. জন্ম-মৃত্যুর শংসাপত্র দিতে সোমবার থেকে বিশেষ শিবির শুরু কলকাতা পুরসভার।
  9. ঘূর্ণিঝড়ের মেঘ কাটছে। বুধবারের পর রাজ্য জুড়ে বিরাট পারদপতন।
  10. বাইপাসে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত এক অভিযুক্ত।
  11. জলপাইগুড়িতে সিপিএম ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান।
  12. পুলিশ নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁসে লক্ষ টাকার প্রতারণা, বসিরহাটে ধৃত এক সিভিক।
  13. দাসপুরে স্বামী-স্ত্রীর বচসা-ধস্তাধস্তির মাঝেই রাস্তায় পড়ে মৃত্যু ৩ মাসের শিশুর।
  14. নদিয়া সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা, বিএসএফের গুলিতে মৃত পাচারকারী।
  15. উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৩.৭

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*