রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের বিরোধিতা করে ফের আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বদলে একটি সম্প্রদায়ের আবেগকে ব্যবহার করে এই মসজিদ হচ্ছে। এই মসজিদ নিয়ে সুপ্রিম কোর্ট আগেই রায় শুনিয়েছে। তারপরেও বিধায়ক হুমায়ূন কবীর মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এমনকী এর জন্য তিনি সংশ্লিষ্ট জেলাশাসকের অনুমতিও নেননি। এর জন্য কোনও সরকারি অনুমতি নেই। তাই এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। যদিও এর আগে এ সংক্রান্ত জনস্বার্থ মামলায় আদালত জানিয়ে দেয় তাঁরা কোনও হস্তক্ষেপ করবে না।

Be the first to comment