রোজদিন ডেস্ক : রাজ্যে তিন বছরের বেশি একশো দিনের কাজ বন্ধ। দীর্ঘ আইনি লড়াই এর পর যদিও এই বিষয়ে আদালতের নির্দেশ মিললো, কেন্দ্র মনরেগা আইনই পালটে দেওয়ার চিন্তিত সংশ্লিষ্ট মহল। মঙ্গলবার বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকে এক বিশাল মিছিল রাজভবন অভিযান করে। তাঁদের দাবি, সাবেক মনরেগার বিধি মেনেই গ্রামের মানুষদের কাজ দিতে হবে। কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ বিরোধী ভি বি জি রামজি বিল প্রত্যাহারের দাবি জানান তাঁরা। তাঁদের অভিযোগ, আগের মনরেগায় কাজের অধিকার ছিল, নয়া বিলে তা খর্ব করে দয়ার দান হয়েছে। তৈরি হয়েছে কাজ মেলার অনিশ্চয়তা। যেভাবে নয়া বিলে রাজ্য সরকারের ওপর ৪০% খরচের বোঝা চাপানো হয়েছে, এর ফলে এই রাজ্য সহ ঋণের ভারে জর্জরিত রাজ্যগুলিতে কিভাবে গ্রামীণ মানুষরা কাজ পাবেন, এই নিয়ে উদ্বিগ্ন তাঁরা।

Be the first to comment