সন্ধেবেলা নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ দিনহাটার তৃণমূল নেতা মিঠুন রাজভর

Spread the love

রোজদিন ডেস্ক : নিজের বাড়ি থেকে বেরোনোর মুখেই রাস্তায় আচমকা গুলিবিদ্ধ হলেন দিনহাটার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দিনহাটা ভিলেজ ওয়ান এলাকার তৃণমূল নেতা মিঠুন রাজভর। মঙ্গলবার রাত নটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পরিবারের লোকেরা তাকে জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কী কারণে কে বা কারা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে বাড়ির সামনে গুলি করল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনায় এখনও ধোঁয়াশায় পুলিশ। তদন্ত নেমে আপাতত আততায়ীর খোঁ শুরু হয়েছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তাঁর সঙ্গে কারও কোনও ব্যাক্তিগত শত্রুতা ছিল কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*