রোজদিন ডেস্ক : রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে এই বৈঠক বসতে চলেছে। সরকারের তরফে মন্ত্রিসভার সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্র বলছে, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হতে পারে। তার মধ্যে অন্যতম হুগলির উত্তরপাড়ায় রেল কোচ কারখানা গড়ে তুলতে টিটাগড় ওয়াগন্সকে প্রায় সাড়ে তিনশো একর জমি দেওয়ার বিষয়টি। শিল্প ও কর্মসংস্থানের দিক থেকে এই প্রকল্প ছাব্বিশের আগে রাজ্য সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও উৎসবের মরশুমে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। বড়দিন, বর্ষবরণ এবং গঙ্গাসাগর মেলা, এই তিনটি বড় অনুষ্ঠান যাতে অশান্তি ছাড়া নির্বিঘ্নে কাটে তা নিয়েও কড়া নজরদারির নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের নিজেদের এলাকায় সক্রিয় ভাবে নজরদারি রাখার বিষয়টিও উঠতে পারে।

Be the first to comment