রোজদিন ডেস্ক : তাঁদের চোখের সামনে নৃশংস ভাবে খুন করা হয়েছিল পিতা হরগোবিন্দ, তরুণ পুত্র চন্দন দাস কে। আজ জঙ্গিপুর মহকুমা আদালত অভিযুক্ত ১৩ জন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কিন্তু পরিবারের দাবি, হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। এই আর্জিতে তাঁরা উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন। নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুলকে পাশে নিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন, তাঁরা এই পরিবারের পাশে আছেন। প্রয়োজনে সব রকম ভাবে সহায়তা করবেন। তাঁর অভিযোগ, কামদুনির মত এই নৃশংস ঘটনাকে পুলিশ অন্য ভাবে সাজিয়েছে। পরিবার তিনজনকে চিহ্নিত করে দিলেও সবাইকে এক সারিতে রেখেছে।

Be the first to comment