১ ও ২ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া বাতিলের দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : নতুন বছরের প্রথম ও দ্বিতীয় দিনে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ক্রীড়া অনুষ্ঠান বাতিলের দাবি উঠেছে।
ইউইউপিটিডব্লিউএআই-এর রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ এই দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে চিঠি দিয়েছেন। তাঁর বক্তব্য, নতুন বছরের প্রথম দিনটি রাজ্যে উৎসবের মত। ওইদিন ভিড়ে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। পরদিন ২ জানুয়ারি বই দিবস। সেদিন ও বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান থাকলে শিশুরা বই পাওয়া থেকে বঞ্চিত হবে।
এই দুই দিন ক্রীড়া অনুষ্ঠান বাতিলের জন্য তিনি দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*