তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় চার মহিলা সহ নিহত ৯ 

Spread the love

রোজদিন ডেস্ক : তামিলনাড়ুতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারালেন। তিরুচিরাপল্লি থেকে চেন্নাইগামী সরকারি বাসটি আচমকা টায়ার ফেটে দিক পরিবর্তন করে দুটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুটি গাড়ির সাত জনই এতে মর্মান্তিকভাবে প্রাণ হারান। আহত বেশ কয়েকজন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের পরিবার পিছু তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। আহতদের মাথা পিছু এক লক্ষ টাকা ও তাদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
বৃহস্পতিবার ক্রিসমাস উপলক্ষে দেশব্যাপী উৎসবের আবহে এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া নামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*