উন্নাও, সেঙ্গারের জামিনের বিরোধিতায় শীর্ষ আদালতে যাবে সিবিআই

Spread the love

রোজদিন ডেস্ক : উন্নাও গণধর্ষণের মূল অভিযুক্ত বিজেপি র প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের বিরোধিতা করে শীর্ষ আদালতে যাবে সিবিআই। সূত্রের খবর, সেঙ্গারকে নিয়ে উচ্চ আদালতের নির্দেশ পর্যালোচনা করেছে সিবিআই। জরুরি ভিত্তিতে সংস্থা শীর্ষ আদালতে এসএলপি পেশ করবে।
সেখানে কঠোরভাবে সেঙ্গারকে নিয়ে উচ্চ আদালতের নির্দেশের বিরোধিতা করবে সিবিআই।
এই জামিনের তীব্র বিরোধিতা করেছেন নির্যাতিতা ও তাঁর পরিবারও।
সূত্রের খবর, নির্যাতিতা ও তাঁর মা লোকসভার, বিরোধী নেতা রাহুল গান্ধী, তাঁর মা সাংসদ সোনিয়া গান্ধীর সঙ্গে ও বুধবার দেখা করেছেন।
ইতিমধ্যেই রাহুল গান্ধী সমাজ মাধ্যমে সেঙ্গারের জামিনের বিরোধিতা করে নির্যাতিতার পাশে থাকার বার্তা দিয়েছেন।
এই জামিনের ঘটনায় বিভিন্ন মহল ও ধিক্কার জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*