দীর্ঘ ২৫ বছর অতিক্রম করল খাল বিল চুনো মাছ ও প্রাণী পালন উৎসব। সৌজন্যে স্বপন দেবনাথ। ২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ বাশদাহ ও কোবলা বিল ঘিরে এই উৎসব। বিলের লাল শালুক আপনাকে স্বাগত জানাবে। এই উৎসব এখন এলাকার জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে। বড় মেলা বসেছে। বিভিন্ন ধরনের পিঠের সম্ভার, নানা প্রজাতির মাছ উৎসবের অন্যতম আকর্ষণ।

২৫ ডিসেম্বর সকালে খাল বিল বাঁচানোর বার্তা নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ভাসমান মঞ্চ, স্থায়ী মঞ্চে বাউল শিল্পীদের গানের সম্ভার অনবদ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন দেবনাথ, অমিত সরোগি, সুব্রত পাল, উজ্জ্বল প্রামাণিক, শম্পা ধারা, ফুটবলার আলভিটো, সুব্রত, ভাস্কর, জেলাশাসক আয়েশা রানি এ, পৌষালী চক্রবর্তী প্রমুখ।

Be the first to comment