রোজদিন ডেস্ক : বাংলাদেশের লক্ষিপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও চলে গেল। গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামে দুষ্কৃতিরা বেলাল হোসেনের বাড়ি বাইরে থেকে তালা দিয়ে আগুন লাগিয়ে দেওয়ায় তাঁর শিশু কন্যা আয়েশা আক্তার (৮) মর্মান্তিকভাবে প্রাণ হারায়। এবার বড় মেয়ে সালমা ও চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিশ্বাস ফেলে। এই মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধ মধ্যম কন্যা সায়মার চিকিৎসা চলছে।
এখন অবধি কোন গ্রেফতারের খবর মেলেনি।
পুলিশ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে মামলা করেছে।

Be the first to comment