রোজদিন ডেস্ক : আজ কাকভোরে কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বাস দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ঝলসে প্রাণ হারালেন ৯ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ডিভাইডারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাসে আগুন লেগে যায়। অনেকে কোন ক্রমে বেরোতে পারলেও সবাই পারেননি। বাসের ভিতরে ঝলসে প্রাণ যায় তাঁদের। ট্রাকটি বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা মারায় এই ভয়ংকর দুর্ঘটনা হয়। ট্রাক চালক সহ আট যাত্রী প্রাণ হারান বলে এখন অবধি জানা গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা ব্যক্ত করেছেন। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে।
কর্ণাটক সরকার সহ সকলেই এই ঘটনায় মর্মাহত।
উল্লেখ্য, গতকাল চেন্নাইগামী এক বাস দুর্ঘটনায় ও ৯ জন জন প্রাণ হারান। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

Be the first to comment