রোজদিন ডেস্ক : দীর্ঘদিন ধরে পুলিশের নিশানা ছিলেন তিনি। মাথার দাম ছিল এক কোটি টাকার বেশি। আদতে তেলেঙ্গানা র বাসিন্দা গণেশ উইকে (৬৯) রূপা, চামক সহ বিভিন্ন নামে পরিচিত ছিলেন। আজ ভোরে চাকাপাদ এলাকার জঙ্গলে নিরাপত্তা বাহিনী র সঙ্গে সংঘর্ষে গণেশ উইকে-সহ চার মাওবাদী প্রাণ হারান। এর আগে গতকাল রাতে ওড়িশার বেলঘরের গুম্মা জঙ্গলে নিরাপত্তা বাহিনী র সঙ্গে সংঘর্ষে ছত্তিসগড়ের দুই মাওবাদী নিহত হন। দুই মহিলা সহ দু-দিনে ছয় মাওবাদীর নিহত হওয়াকে বড় সাফল্য হিসাবে দেখছেন নিরাপত্তা আধিকারিকরা। ডিজিপি ওয়াইবি খুরানিয়া বলেন, মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশের মৃত্যু তাঁদের বড় সাফল্য। রাজ্যে ওদের মেরুদন্ড ভেঙে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ওড়িশায় দু-দিনে ছয় মাওবাদীর নিহত হওয়ার ঘটনায় খুশি। সমাজ মাধ্যমে তিনি বলেন, ওড়িশা নকশাল মুক্ত হয়েছে। আগামী বছর ৩১ মার্চের আগেই দেশ নকশাল মুক্ত হবে বলে তিনি ফের জানান।

Be the first to comment