বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ মালদায়

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে ওখানকার অধিবাসীদের জন্য হোটেলের দরজা বন্ধ হল এবার মালদায়।
তবে চিকিৎসার জন্য এই দেশে আসা মানুষদের ক্ষেত্রেও তা করা সম্ভব কিনা তা নিয়ে সংশয়ে হোটেল মালিকরা।তবে তাঁদের এই সিদ্ধান্তর পাশে জেলার ব্যবসায়ীদের একাংশও আছেন বলে জানা গেছে।
এর আগে শিলিগুড়িতেও হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার মালদাতেও একই সিদ্ধান্ত নেওয়া হল। ইতিমধ্যেই মালদার বাংলাদেশ সীমান্তে প্রহরা কঠোর করা হয়েছে। সর্বত্র নজরদারিও চলছে। কোন ভাবেই অনুপ্রবেশকারীরা যাতে এই দেশে না আসতে পারে কড়া নজর রাখছে প্রশাসনও।
এই পরিস্থিতিতে জেলায় বাংলাদেশিদের আসা কমেছে বলে জানা যায়। ওই দেশের সঙ্গে বাণিজ্য ও কমেছে। মহদিপুর সীমান্তে বাণিজ্য প্রায় বন্ধের মুখে। এই সব নিয়ে চিন্তিত এলাকার মানুষ জনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*