রোজদিন ডেস্ক : বাংলাদেশের মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। এই ঘটনায় এক মহিলা-সহ চারজন প্রাণ হারান। অনেককে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর বরিশাল -ভোলা থেকে ঢাকা চলাচলকারী দুটি রুটের লঞ্চে এই সংঘর্ষ হয়। একটি লঞ্চ ঢাকার দিকেই চলে যায়। অন্য লঞ্চের যাত্রীদের মধ্যেই চারজন প্রাণ হারান বলে পুলিশের অনুমান। ঘন কুয়াশার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনা হয়।

Be the first to comment