রোজদিন ডেস্ক : কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাস-এর কাছে এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। শিবাঙ্ক অবস্থি নামের এই ছাত্রর হত্যাকান্ডে ভারত সরকার গভীর উদ্বেগ ও শোক ব্যক্ত করেছে। টরন্টোতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিহত ছাত্রর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ও সব ধরনের সহযোগিতা করছে। এই মর্মান্তিক হত্যার নেপথ্যে আব্দুল গাফুরি জড়িত বলে পুলিশের সন্দেহ। তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে পুলিশ৷
মাত্র কুড়ি বছরের তরুণ শিবাঙ্ককে হত্যার ঘটনায় কানাডায় ভারতীয় মহলও উদ্বিগ্ন। গত সপ্তাহে টরন্টোতেই হিমাংশি খুরানা (৩০) নামে এক ভারতীয় মহিলা খুন হন। একটি বাড়ি থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করা নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। এর রেশ না মিলতেই ফের ভারতীয় ছাত্র শিবাঙ্কর হত্যা নিয়ে এলাকায় আতঙ্ক, উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment