তারেক রহমানের সমালোচনায় তসলিমা নাসরিন

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন তিনি। জনসমুদ্রের আবেগে ভেসে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার প্রয়াস নিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যুক্তরাজ্য (ইংল্যান্ড) প্রবাসী পুত্র তারেক রহমানের দেশে ফেরা ও তাঁর ভাষণ নিয়ে আজ তীব্র আক্রমণ শানালেন বিখ্যাত লেখক তসলিমা নাসরিন।
সমাজ মাধ্যমে প্রতিবাদী লেখক বলেন, দীর্ঘ সতেরো বছর একটি সভ্য দেশে কাটিয়েছেন তারেক রহমান। সেখানকার গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাক স্বাধীনতা উপভোগ করেছেন।
এই ছাড়াও উপভোগ করেছেন ওই দেশের সভ্যতা, সহ্যশক্তি ও উদার মূল্যবোধ। সেই মানুষ দেশে ফিরে কি ভাবে বলেন, নবি মহম্মদের বিচারের আদর্শে দেশ চলবে? উনি (তারেক রহমান) বিশ্বাস করেন যদি আল্লা দয়া দেখান, তবেই সব সম্ভব! খালেদা পুত্রকে তীব্র আক্রমণ করে তসলিমা নাসরিন বলেন, এতদিন যুক্তরাজ্যে থেকে তবে উনি কি শিখলেন? ওই দেশের কোন রাজনীতিবিদ কি জাতি পরিচালনার দায়িত্ব একজন কাল্পনিক সৃষ্টিকর্তার বলে বিশ্বাস করেন?

১৯৬৩ সালে মার্টিন লুথার কিং জুনিয়ারেরকে উদ্ধৃত করে তারেক রহমানের বক্তব্যর সমালোচনা করে তিনি আরও বলেন, মার্টিন লুথার কিং জুনিয়রের স্বপ্ন ছিল সাম্যর, এমন এক পৃথিবী, যেখানে মানুষে মানুষে কোন বৈষম্য থাকবে না, এমন এক বৈষম্য মুক্ত সমাজ কি তারেক রহমান দিতে পারবেন?? তাঁর তো মনে হয় না।
দীর্ঘ পোস্টে তসলিমা নাসরিন বলেন, আল্লা, ভগবান, গড বা ঈশ্বর কার ও আইন প্রয়োগ করেই এমন স্বপ্ন সফল করা যাবে বলে তাঁর মনে হয় না, কটাক্ষ করে বলেন
এই সব কাল্পনিক সৃষ্টিকর্তারা সব সময় মানুষের অধিকারে বাধা দিয়েছেন।
তারেক রহমান তাঁর যে পরিকল্পনার কথা বলেছেন, তাকেও কটাক্ষ করেন তিনি।
বলেন ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং-এর ও যে স্বপ্ন ছিল, তা কখনোই আল্লার আইনে নির্ধারিত হয়নি।
বাংলাদেশ সব ধর্মের মানুষের, সেখানে নির্ভয়ে সবাই যাতে বাস করতে পারেন এটাই কাম্য বলে জানান।

অন্যদিকে সূত্রের খবর, বাংলাদেশে গত দু-বছর ধরেই সংখ্যালঘুরা নানা ভাবে অত্যাচারের শিকার হয়েছেন। তাঁদের জমি দখল, পিটিয়ে মারা ইত্যাদি ২৯০০টি ঘটনা হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*