বাংলাদেশ উপ দূতাবাসের সামনে সনাতনীদের তুমুল বিক্ষোভ, পেশ করলেন দাবিপত্র

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকান্ডর প্রতিবাদে আজও বাংলাদেশ উপ দূতাবাসের সামনে তুমুল বিক্ষোভ দেখান সনাতনীরা। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী-সহ বহু সনাতনী তাঁদের বুকে দীপু দাসের ছবি নিয়ে মিছিল করে উপ দূতাবাস অভিমুখে যান। পুলিশ বাধা দিলে তাঁরা রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন। গেরুয়া বসন পরিহিত এক হাজারের বেশি সাধু-সন্ত এই মিছিলে অংশ নেন। এই বিক্ষোভ মিছিল ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরে দীপু দাসের হত্যার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি-সহ ছয় দফা দাবিতে তাঁদের এক প্রতিনিধি দল উপ দূতাবাসে স্মারকলিপি দিয়ে আসেন।
তাঁদের দাবি ছিল, দীপু দাসের হত্যায় পুলিশি গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সংখ্যালঘু সম্প্রদায়ের ও তাঁদের ধর্মীয় স্থানের নিরাপত্তা, গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ইত্যাদি।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ সরকার এই সব দাবি না মানলে পাঁচ লক্ষ সাধু ধর্ণা অবস্থান করবেন। হিন্দু সংহতির নেতা রজত রায়-সহ তিন জনের এক প্রতিনিধি দল বাংলাদেশ উপ দূতাবাসে দাবিপত্র দিয়ে আসেন। পরে তাঁরা জানান, বাংলাদেশ সরকারকে এই দাবিপত্র পাঠিয়ে দেওয়া হবে বলে উপ দূতাবাসের প্রতিনিধিরা তাঁদের জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*