শর্ত সাপেক্ষে বিজেপিকে জোড়া সভার অনুমতি আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের যুক্তি মেনে নিয়ে একাধিক শর্ত আরোপ করে বিজেপিকে জোড়া সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২ জানুয়ারি মালদার চাঁচলে বিজেপির সভা হওয়ার কথা। উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে কোচবিহারেও বিজেপির সভা হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী। কিন্তু প্রশাসনের তরফে কোনও সভারই অনুমতি মেলেনি। যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী শর্ত সাপেক্ষে দু’জায়গাতেই সভার অনুমতি দেন। শর্ত হল ওই সভায় ৯ হাজার সমর্থক এবং ৭০টির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। আদালতে রাজ্যের যুক্তি ছিল, এই সভা নিয়ে রিপোর্ট দিয়েছেন এসডিপিও। তখন নতুন বছরের উদযাপন হবে। এত লোক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ অনেক সমর্থকের আসার কথা। এদিকে, কোচবিহারে বিজেপির সভায় ৩০০০ লোক থাকার অনুমতি দিয়েছে আদালত। ২০টি লাউড স্পিকার, ৮টি সাউন্ড বক্স, ৪টি মাইক্রোফোন রাখা যাবে। পুলিশ আইনশৃঙ্খলার বিষয়টি দেখবে। আদালতে বিজেপি দাবি করে, গত ২৬ ডিসেম্বর জেলা প্রশাসনের কাছে সভার অনুমতি চাওয়া হয়েছিল। ২টো থেকে ৬টা ৫০০০ লোক নিয়ে সভা হবে বলে জানানোও হয়েছিল। ওল্ড পোস্ট অফিস পাড়া গ্রাউন্ড। পুলিশ অনুমতি দিচ্ছে না। রাজ্য জানায়, এটা সরকারি জমি। জেলা প্রশাসন অনুমতি দিয়েছে। গতকাল রাতে পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়। গত ২৫ অক্টোবর হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় ৱ্যালি, মিটিং, মিছিলের জন্য আবেদন জানাতে হয়। ১৫ দিন আগে অনুমতি চাওয়ার দরকার ছিল। কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*