বাংলাদেশে ফের হিন্দু ব্যবসায়ী হত্যা

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের যশোরের মনিরামপুরে হিন্দু ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগিকে খুন করলো দুষ্কৃতিরা। সোমবার সন্ধ্যায় কয়েকজন তাঁকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। গত ডিসেম্বর থেকে তাঁকে নিয়ে চারজন হিন্দুকে খুন করা হল। একের পর এক হিন্দু সম্প্রদায়ের মানুষকে নৃশংসভাবে খুন করার বিরুদ্ধে এপারে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগের আঙুল উঠেছে মহম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশ এখনও অশান্তই। সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত।
নিহত রানা প্রতাপ বৈরাগি একটি বরফ কল চালাতেন। স্থানীয় বিএনপি নেতা আখতার ফারুক মিন্টু বলেন, নিহত রানা প্রতাপ বৈরাগি আগে একটি চরমপন্থী সংগঠনের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। সোমবার কপালিয়া বাজারে প্রকাশ্যে তাঁকে গুলি করে চলে যায় মোটরবাইকে আসা তিন দুষ্কৃতি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। কেন তাঁকে হত্যা করা হল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*