যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিজাব বিতর্ক!!

Spread the love

রোজদিন ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিজাব বিতর্কের জেরে ছুটিতে যাচ্ছেন ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার?? এই নিয়ে গুঞ্জন উঠেছে এই নামী শিক্ষা প্রতিষ্ঠানে। যদিও কর্তৃপক্ষর দাবি, উনি ছুটি চেয়েছিলেন,তা অনুমোদন হয়েছে। ৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি অবধি শাশ্বতী হালদার ছুটিতে যাচ্ছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়।
সূত্রের খবর, এর নেপথ্যে আছে হিজাব বিতর্ক। গত ২৪ ডিসেম্বর সমাবর্তনে দুই ছাত্রী হাতে পোস্টার নিয়ে আসেন। সেখানে লেখা ছিল,”মাই বডি, মাই চয়েস সে নো টু ইসলামোফোবিয়া “। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গুঞ্জন ওঠে। জানা যায়, ২২ ডিসেম্বর কয়েকজনের বিরুদ্ধে পরীক্ষা চলাকালীন নকল করার অভিযোগ ওঠে। বিভাগীয় প্রধান শাশ্বতী হালদার দুই ছাত্রীকে তিনি ইচ্ছার বিরুদ্ধে হিজাব খুলতে বাধ্য করেন। এর প্রতিবাদে রাজ্যের সংখ্যালঘু কমিশনে অভিযোগও দায়ের করা হয়। প্রবল অস্বস্তিতে পড়েন কর্তৃপক্ষ। প্রকৃত তথ্য অনুসন্ধানের জন্য গড়া হয় কমিটিও। সোমবার সেই কমিটির বৈঠকে অধ্যাপক হালদারকে ছুটিতে যাওয়ার কথা বলা হয়।
মঙ্গলবার শাশ্বতী হালদার উপাচার্যের সঙ্গে দেখা করে ছুটির আবেদন করেন। তা অনুমোদন করা হয়।
এই ঘটনায় শিক্ষা জগতে আলোড়ন ওঠে। পরীক্ষায় নকল হচ্ছে কিনা দেখতে অধ্যাপক দুই ছাত্রীকে হিজাব খুলতে বলেছিলেন। তা নিয়ে এত বিতর্কর জেরে অস্বস্তিতে কর্তৃপক্ষ বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*