ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ডের দিকে নজর আমেরিকার

Spread the love

রোজদিন ডেস্ক : ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ড অধিকার করার জন্য ছক কষছে আমেরিকা। ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ওই দেশ অধিগ্রহনের জন্য নানা ধরনের পরিকল্পনা নিচ্ছেন৷ সামরিক বাহিনীকে কাজে লাগানোর বিষয়ও এর মধ্যে আছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। তাদের পাশে দাঁড়িয়ে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, ডেনমার্কের নেতারা জানিয়েছেন, গ্রিনল্যান্ডের জনসাধারণই এই বিষয় ঠিক করবেন। সূত্রের খবর, ট্রাম্পের আগ্রাসী মনোভাব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই উদ্বেগ বাড়ছে।আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে তিনি যেভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে সস্ত্রীক গ্রেফতার করেছেন, এরপর তাঁর নিশানায় কারা, তা নিয়েও চর্চা চলছে। গ্রিনল্যান্ড দখল করতে বহুদিনই ইচ্ছুক তিনি, এবার খনিজ সম্পদ সমৃদ্ধ দেশটিকে কব্জা করতে তিনি যে কিছু তোয়াক্কা করবে না, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*