১০টা

Spread the love
  1. আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেক অফিসে ED-র তল্লাশির প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত চলবে প্রতিবাদ মিছিল।
  2. মমতা বলেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি পাঠিয়েছে। আইটি  ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক হাইজ্যাক করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি হাতিয়ে নিয়ে যেতে এসেছিল।”
  3. ইডি আধিকারিকরা আইপ্যাকের অফিস থেকে বের হতেই তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী, সমর্থকরা। ইডিকে ‘বিজেপির দালাল’ বলে স্লোগান দেওয়া হয়।
  4. অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতে যে ১৫০০টা রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে একটি মাত্র দল বিজেপিকে শিক্ষা দিতে পারে। সেই দল হলো তৃণমূল কংগ্রেস। অন্য দল বিজেপির কাছে হারে। আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই পার্থক্য।’
  5. ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। এবার নন্দীগ্রাম। মৃত ব্যক্তি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা কাশীনাথ জানা।
  6. থানে জেলার অম্বরনাথ পুরসভার সদ্য শেষ হওয়া নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ২৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছিল শিবসেনা (শিন্ডে)। বিজেপি পেয়েছিল ১৪টি আসন, কংগ্রেস ১২, অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ৪টি এবং নির্দলরা ৩টি আসন। এই অবস্থায় মহারাষ্ট্র সরকারে প্রধান জোটসঙ্গী শিবসেনা (শিন্ডে)–কে পুরসভায় ক্ষমতার বাইরে রাখতে বিজেপির কাউন্সিলাররা জোট বাঁধলেন কংগ্রেস, এনসিপি–র সঙ্গে, পাশে পেলেন এক নির্দলকেও। শিবসেনার কাউন্সিলারকে হারিয়ে বুধবার মেয়র পদে জিতেও গেলেন বিজেপির কাউন্সিলার তেজশ্রী কারাঞ্জুলে!
  7.  বৃহস্পিতবার বিকেলে আগুন লাগল ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে।
  8. প্রখ্যাত পরিবেশবিদ ও বিজ্ঞানী মাধব গ্যাডগিল প্রয়াত। বুধবার মহারাষ্ট্রের পুনেতে তাঁর প্রয়াণ ঘটে। বয়স হয়েছিল ৮৩ বছর।
  9. পণ্য বোঝাই লরি উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুপুরে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত হীরাখনি মোড়ের কাছে এই ঘটনাটি ঘটেছে।
  10. মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তেলঙ্গানার ICFAI বিজনেস স্কুল (IBS)-এর চার পড়ুয়ার মৃত্যু। মোকিলা থানার পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম কারগয়ালা সুমিত (২০), শ্রী নিখিল (২০), বালমুরি রোহিত (১৮) এবং সূর্য তেজা (২০)। জখম ছাত্রীর নাম সুঙ্কারি নক্ষত্র (২০)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*