দশে দশ

Spread the love
  1. আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাসভবনে ইডির তল্লাশি নিয়ে রাজনৈতিক তরজা। আজ (শুক্রবার) পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দু’টোয় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। নেতৃত্বে থাকবেন মমতা। মিছিল শেষ হবে হাজরা মোড়ে।
  2. ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপীয়র সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
  3. সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের বাইরে তৃণমূল সাংসদদের ধর্না। মোট আটজন সাংসদ প্ল্যাকার্ড হাতে শাহের দফতরের বাইরে ধর্নায় বসেন। ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখলে, বাপি হালদার, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল ও শর্মিলা সরকার।
  4. পুলিশ প্রথমে তাঁদের সেখান থেকে উঠে যেতে বলেন। কিন্তু, তৃণমূল সাংসদরা যেতে রাজি না হওয়ায় তাঁদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে সরব হন তৃণমূল সাংসদরা।
  5. আইপ্যাকের দপ্তরে ঠিক কী হয়েছিল? ইডির কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার বেলা ১২টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  6. পূণ্যার্থীদের জন্য একাধিক ছাউনি তৈরি করা হয়েছে সাগরদ্বীপে। সেই ছাউনিতেই আগুন লেগে গিয়েছে। দাউদাউ করে জ্বলতে থাকে ছাউনিগুলি। শুধু তাই নয়, ভিতর থেকে বিস্ফোরণের শব্দও আসতে থাকে। কোনও সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
  7. বয়স্ক ভোটারদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুললেন ওডিশার BJD সাংসদ সুলতা দেও। তাঁর কথায়, ‘আধার কার্ড, ভোটার কার্ড থাকার পরেও নাম বাদ দিয়ে দিচ্ছে। কারও ভোটাধিকার কেটে দেওয়ার উদ্দেশ্যে SIR করা উচিত নয়।’
  8. খুনের হুমকি দিয়ে রাজ্যপালের উদ্দেশে একটি মেইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর, যাতে লেখা আছে ‘Will Blast Him’। মেইল আসার পরই বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের নিরাপত্তা।
  9. আগ্রাসান হলে আগে সেনা গুলি চালাবে, পরে প্রশ্ন করবে বলে জানিয়ে দিলেন ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রক। ১৯৫২ সালের রুল অফ এনগেজমেন্ট অনুযায়ী, কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা না করে আগ্রাসনকারীদের ওপর সরাসরি হামলা চালাবে সেনা।
  10. মূল্যবৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যুতে গত কয়েকদিন ধরেই প্রবল বিক্ষোভ চলছে ইরানে। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছিলেন সেই দেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*