টেট, নন-টেটদের তালিকা চাইলো কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে টেট ও নন-টেট শিক্ষকদের তালিকা চাইলো কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব প্রাচী পান্ডে এই বিষয়ে সব রাজ্যগুলিকে চিঠি দিয়েছেন। ১৬ জানুয়ারি র মধ্যে তা জানাতে বলা হয়েছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক যাঁদের ৫ বছরের বেশি চাকরি আছে ও যাঁরা শিক্ষার অধিকার আইনের আগে কাজে যোগ দিয়েছেন, তাঁদের সবাইকেই টেট দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে। নাহলে তাঁদের অবসর নিতে হবে। কত জন শিক্ষকের ক্ষেত্রে এই প্রভাব পড়বে তা নিয়ে কেন্দ্র উদ্বিগ্ন, এর জন্য এই তালিকা চাওয়া হয়েছে। কিংকর অধিকারী প্রশ্ন তোলেন, কেন্দ্র যদি এতই উদ্বিগ্ন হয়, তবে কেন অধ্যাদেশ এনে শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর না করার পথে যাচ্ছে না? আর রাজ্য সরকারও কতটা এই বিষয়ে চিন্তিত, তার প্রমাণও মেলেনি। এমনকি রাজ্য টেট নন-টেট শিক্ষকদের তালিকা ঠিক ভাবে পেশ করবে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে সংশয় আছে।
টেট দিয়ে চাকরি রক্ষা করতে বহু শিক্ষক ব্যর্থ হবেন বলে শিক্ষক সংগঠনগুলির আশঙ্কা, তাঁরা অবিলম্বে এই নিয়ে কেন্দ্র রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*