রোজদিন ডেস্ক : দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঔদ্ধত্যের বিষে বিজেপির রাজনীতি ওপর থেকে নীচ অবধি বিস্তৃত বলে কংগ্রেসের লোকসভার নেতা রাহুল গান্ধী আজ তোপ দাগেন। এই সরকার ও দলের পদ্ধতিতে গরিব, অসহায়, শ্রমিক, মধ্যবিত্তদের কোন জায়গা নেই, উন্নয়নের নামে শুধু জোর করে টাকা আদায় চলছে।
উত্তরাখন্ডে ২০২২ সালে অঙ্কিতা ভান্ডারির হত্যা মামলায় কংগ্রেসের কেন্দ্রীয় তদন্তের দাবির প্রেক্ষিতে তিনি এইসব বলেন।
উল্লেখ্য, বিজেপি-শাসিত উত্তরাখন্ড-সহ সাড়া জাগানো এই হত্যার ঘটনায় সম্প্রতি আরও বেশ কিছু বিষয় সামনে এসেছে। কংগ্রেস এই প্রেক্ষিতে নতুন করে এই ঘটনার কেন্দ্রীয় তদন্ত দাবি করেছে। তাদের অভিযোগ, ক্ষমতাশালীদের চাপে এর তদন্তে বাধা দেওয়া হচ্ছে। রাহুল গান্ধী বলেন, উত্তরাখন্ডে অঙ্কিতা ভান্ডারির নৃশংস হত্যা সারা দেশে তোলপাড় তুলেছিল, এখনও সব প্রশ্নের উত্তর মেলেনি। বিজেপির কোন প্রভাবশালীকে রক্ষা করা হচ্ছে? কবে বিচার সবার পক্ষে হবে বলে তিনি প্রশ্ন তোলেন।
বিজেপির ডবল ইঞ্জিনে সরকারের আমলে পানীয় জলে বিষ, অবিচার ইত্যাদি চলছে বলে তোপ দাগেন।
আজও সমাজমাধ্যমে রাহুল গান্ধী বলেন, ইন্দোরে (মধ্যপ্রদেশে) জল না, শুধু বিষ আছে, প্রশাসন কুম্ভকর্ণের মত ঘুমোচ্ছে, ওখানে ঘরে ঘরে শুধু কান্না আর হাহাকার!

Be the first to comment