সিঙ্গাপুর আদালতের শুনানি তদারকি করতে কেন্দ্র, অসম সরকারকে আর্জি জুবিন গর্গের স্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : অকাল প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর শুনানি তদারকি করতে কেন্দ্র ও অসম সরকারকে আর্জি জানালেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। সিঙ্গাপুর আদালতে বুধবারই পুলিশ জানিয়েছে মৃত জুবিন গর্গ অত্যন্ত নেশাগ্রস্ত ছিলেন। এর পরদিনই প্রয়াত গায়কের স্ত্রী গরিমার এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে অভিজ্ঞ মহলের ধারণা।
গরিমার আরও আর্জি, এই বিষয়ে উভয় সরকার যেন সব রকম কূটনীতিক, আইনি দিকগুলিও দেখেন।অসম সরকারের গঠিত সিট যে চার্জশিট পেশ করেছে, সেই বিষয়ও নজরে রাখতে বলেন।
গত বছর ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে প্রাণ হারান জুবিন গর্গ। তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে যাতে কোন সংশয়ের অবকাশ না থাকে সে বিষয়ে নিশ্চিত হতে চান তাঁর পরিবার।
স্ত্রী গরিমা আবেগের সঙ্গে বলেন, জুবিন গর্গ তো শুধু তাঁদের পরিবারের একজন সদস্য ছিলেন না, তিনি সমগ্র অসমের জনতা, সঙ্গীতের, আবেগের স্মৃতি। আসল সত্যি কি তা সবাই জানতে চান।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার সিঙ্গাপুর আদালতে পুলিশের পেশ করা বক্তব্য নিয়ে কোন মন্তব্য করেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*