রোজদিন ডেস্ক : বিজেপি-র সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হিসাবে আজ নিতিন নবীন কার্যভার গ্রহণ করলেন। আনুষ্ঠানিকভাবে কার্যভার নেওয়ার আগে তিনি হনুমান
মন্দির, গুরুদ্বার বাংলা সাহেব ও ঝান্ডেওয়ালা মন্দিরে গিয়ে পুজো দেন। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠার পর তিনি দলের দ্বাদশ সভাপতি হলেন। গত মাসে তিনি বিহারের আইন, নগর উন্নয়ন ও আবাসন দফতরের মন্ত্রী পদে ইস্তফা দেন।
আজ তাঁর কার্যভার গ্রহণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রাক্তন সভাপতি জে পি নাড্ডা সহ দলের নেতারা উপস্থিত ছিলেন।ওড়িশা-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীও সেখানে ছিলেন।
সুত্রের খবর, নতুন বিজেপি সভাপতি জেড শ্রেণির নিরাপত্তা পাবেন৷ দেশের বিভিন্ন স্থানে সফরের সময় তাঁর সঙ্গে সশস্ত্র সিআরপিএফ কম্যান্ডোরা থাকবেন।
নয়া সভাপতির কার্যভার গ্রহণ নিয়ে দলের সদর দফতর সহ সংশ্লিষ্ট এলাকায় আজ রীতিমত উৎসবের আবহ ছিল।।
সামনেই পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, নতুন সভাপতি এই সব নিয়ে কি কৌশল নেবেন, দল এখন তার অপেক্ষায়।

Be the first to comment