- ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। সেই ঘটনায় সোশাল মিডিয়া ও সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হল আরও পাঁচজনকে। ধৃতের সংখ্যা বেড়ে হল মোট ৩৬।
- বেলডাঙ্গা নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। একটি বিজেপির, আরেকটি করলেন এক স্থানীয় বাসিন্দা।
- এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর চাঙ্গা তৃণমূল শিবির। কোর্টে হারিয়েছি, এবার ভোটে হারাবো, বারাসতের সভায় হুঙ্কার অভিষেকের।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল যাবে সিইও দফতরে, সময় চেয়ে মেইল পাঠালো তৃণমূল কংগ্রেস।
- প্রাণনাশের হুমকি, কেন্দ্রের কাছে নিরাপত্তা চাইতে হবে বিধায়ক হুমায়ুনকেই, জানাল কলকাতা হাইকোর্ট।
- বকেয়া নিয়েই বচসা থেকেই খুন, বেহালার পর্ণশ্রীর ফ্ল্যাটে বৃদ্ধাকে খুনে স্বীকারোক্তি ধৃত আয়ার।
- আগাম জামিন নয়, ২৩ জানুয়ারির মধ্যেই রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে বিডিও প্রশান্ত বর্মণকে, জানাল সুপ্রিম কোর্ট।
- নিপা সতর্কতা, চিড়িয়াখানায় রক্ত পরীক্ষা করা হচ্ছে বাঁদর, শিম্পাঞ্জির
- সিপিএমের সঙ্গে সমঝোতা বোকামি হবে, এবার একলাই লড়াই হবে। সেটা ধরেই প্রদেশ কংগ্রেসকে চলার পরামর্শ এআইসিসির
- ইসলামের অবমাননা করার অভিযোগে বাংলাদেশে বহিষ্কৃত দুই অধ্যাপক, বন্ধ করা হল বিশ্ববিদ্যালয়।
- বয়স ৪৫, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি হলেন নিতিন নবীন।
- মঙ্গলবার ভোরে কলকাতার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল। আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণের জেলায় তাপমাত্রা আরও বাড়বে।

Be the first to comment