রোজদিন ডেস্ক : ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। এবার বেলডাঙার ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বেলডাঙার ঘটনায় উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। এলাকা স্বাভাবিক রাখতে এসপি এবং ডিএমকে যাবতীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙার জন্য ব্যবহার করা যাবে বলেও সোমবার এ সংক্রান্ত এক মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে এনআইএ তদন্তের আবেদন নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রের ওপরই ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও একটি মামলা হয় এনআইএ তদন্ত চেয়ে। আজ মঙ্গলবার দুটি মামলারই শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে।

Be the first to comment