বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, শেয়ার করলেন নিজের কথায় ও সুরে সরস্বতী পুজোর গান

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ২৩ জানুয়ারি, শুক্রবার পবিত্র বসন্ত পঞ্চমী। এই দিনে সাড়ম্বড়ে বাংলা জুড়ে পালিত হয় বিদ্যার দেবী সরস্বতী পুজো। ঘরে ঘরে সকাল থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন। স্কুল, কলেজ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সরস্বতী পুজোর বহুদিন ধরেই। এই উপলক্ষে এদিন এক্স হ্যান্ডলে সকলকে বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সরস্বতী পুজো নিয়ে নিজের কথায় ও সুরে একটি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। গানটি গেয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখলেন—-
“আজ বসন্ত পঞ্চমীতে
যৌবন এসো নতুন স্রোতে,
ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন
হতাশাকে করো ছিন্ন।”
সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং অদিতি মুন্সীর গাওয়া সরস্বতী পুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*