প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর বর্ণময় পাগড়ি নজর কেড়েছে

Spread the love

রোজদিন ডেস্ক : সকাল থেকেই দিল্লির কর্তব্য পথ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে সরগরম। বিভিন্ন রাজ্যের সুদৃশ্য ট্যাবলোর সমাহারে ঝলমলিয়ে উঠেছে দিল্লির রাজপথ। এরই মধ্যে বিশেষ নজর কেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বর্ণময় পাগড়ি।
রেশমের তৈরি পাগড়িতে ছিল নানা রঙের সমাহার। এর ওপর সোনালি রঙে আঁকা ময়ুরের পালকের অপূর্ব নকশা। রাজস্থানি কায়দায় পরা এই পাগড়ি, নীল কুর্তা, সাদা চোস্ত পায়জামা, সঙ্গে হালকা আকাশি নেহরু জ্যাকেট সব মহলেরই নজর কেড়েছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিয় রঙ নীল সাদা। আজ প্রধানমন্ত্রীর নীল সাদা কুর্তা পায়জামা নিয়ে অনেকেই সেই কথা মনে করিয়ে দিয়েছেন। ভোটমুখি বাংলার কথা মাথায় রেখে এই পোশাক কিনা তা নিয়ে চর্চা চলেছে। এই বাংলা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে মোদিজির পাগড়ি ও চর্চায় এসেছে। বৈচিত্র‍্যর মধ্যেই ঐক্য, এই পাগড়ি তারই নিশান কিনা তা নিয়ে অনেকেই মত প্রকাশ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*