- প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজভবনের চা-চক্রের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন মুখ্যসচিব। প্রতিবছরই প্রজাতন্ত্র দিবসে এই চা-চক্রের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
- প্রজাতান্ত্রিক দিবসে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে ভারত ও চিনকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে বর্ণনা করেছেন। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের তরফে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। ট্রাম্প বলেন, ‘আমেরিকার পক্ষ থেকে ভারত সরকার এবং সে দেশের জনগণকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আন্তরিক অভিনন্দন জানাই। বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকা ও ভারতের মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে।’
- দীর্ঘ দু’বছরের কূটনৈতিক তিক্ততা ভুলে, ভারতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে শীঘ্রই নয়াদিল্লি আসছেন কার্নি।
- জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে নতুন করে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে রবিবার রাত থেকে। সেনা সূত্রে খবর, পাহাড়ি এলাকায় জৈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের তিন সক্রিয় সদস্য লুকিয়ে রয়েছে।
- মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে জখম ১১ জন নিরাপত্তা রক্ষী। ছত্তিসগড়ে বীজাপুরে বিস্ফোরণ।
- রবিবার বেহালায় বিজেপির সভায় ভাঙচুরের অভিযোগ ওঠে। বিজেপির সভায় ভাঙচুরের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বেহালায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করল বিজেপি।
- প্রজাতন্ত্র দিবসের সকালে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে বাঁকুড়ার তালডাংরা ও ওন্দা থানা এলাকার কোথাও গাছের গুঁড়িতে আবার কোথাও বাস স্টপেজের দেওয়ালে সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ।
- দক্ষিণ কলকাতার আনন্দপুরে ও বিধ্বংসী আগুনে এখন অবধি আট জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
- মধ্য কলকাতার মল্লিক বাজারের এক বহুতলে আজ বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বাড়ির গুদামে আগুন লেগে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকায় এই নিয়ে আতঙ্ক দেখা দেয়।
- এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম পিয়ার আলি খান (৭১)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত মুল্টি গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রামের ৯৬ নম্বর বুথের।

Be the first to comment