আচমকা ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরে অভিষেক-পত্নী রুজিরা, করালেন স্বাস্থ্য পরীক্ষা

Spread the love

রোজদিন ডেস্ক : ডায়মন্ড হারবারে এখন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলছে সেবাশ্রয় ২ স্বাস্থ্য শিবির। সোমবার আচমকা সেই শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করালেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দোতলা স্বাস্থ্য শিবির পুরোটা ঘুরেও দেখেন তিনি। এদিন খোদ সাংসদ-পত্নী শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করানোয় আপ্লুত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী ও রোগীরা। নিজের লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা ধরে ধরে সেবাশ্রয় শিবির করেছেন সাংসদ। এখন ডায়মন্ড হারবারে শিবির চলছে। সোমবার বেলার দিকে শিবিরে উপস্থিত হন রুজিরা। নিজের স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। দোতলা শিবিরের পুরোটাই ঘুরে দেখেন। রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথাও বলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*