রোজদিন ডেস্ক : উত্তরাখন্ডের কেদার, বদ্রীনাথে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে সংশ্লিষ্ট মন্দির কমিটি। এই বিষয়ে কমিটির আসন্ন সভায় প্রস্তাব আসছে বলে তাঁদের পক্ষে হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন। সূত্রের খবর, শুধু গঙ্গোত্রী ধাম না, গঙ্গার উৎসস্থলেও এই নিয়ম চালু হতে পারে। দেবভূমি উত্তরাখন্ডের ধর্মীয়, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এই সব পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা।
এই বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য, মন্দির কমিটি ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
ইতিমধ্যে হরিদ্বারের গঙ্গার ঘাটের কাছেও অহিন্দুদের প্রবেশ নিষেধের দাবিতে অনেকে সোচ্চার হয়েছেন।

Be the first to comment