মেক্সিকোতে ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করলো দুষ্কৃতিরা

Spread the love

রোজদিন ডেস্ক : মেক্সিকোতে এক ফুটবল খেলার পর মাঠেই ১১ জনকে হত্যা করলো সশস্ত্র দুষ্কৃতিরা। গুয়ানাহুয়াতোর সালামানকার এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। সালামানকার মেয়র এই ঘটনায় তীব্র উদ্বেগ ব্যক্ত করে সমাজ মাধ্যমে একে গুরুতর সামাজিক ভাঙন বলে জানান। এক নারী ও শিশু-সহ ১২ জন এই হামলায় আহতও হন। কারা এই নৃশংস হামলা চালিয়েছে পুলিশ তদন্ত করছে।
সূত্রের খবর, মেক্সিকোর সব থেকে বিপজ্জনক রাজ্যগুলির অন্যতম এই গুয়ানাহুয়াতো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*