রোজদিন ডেস্ক : মধ্য কলকাতার মল্লিক বাজারের এক বহুতলে আজ বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বাড়ির গুদামে আগুন লেগে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকায় এই নিয়ে আতঙ্ক দেখা দেয়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেশির ভাগ অফিস ছুটি থাকলেও ওখানে বেশ কিছু অফিস খোলা আছে। লেলিহান আগুন দেখে আশেপাশের বহু বাড়ি, অফিস থেকে মানুষ আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন।
আজ দক্ষিণ কলকাতার আনন্দপুরে ও বিধ্বংসী আগুনে এখন অবধি তিন জনের মৃত্যুর খবর মিলেছে।

Be the first to comment