পরীক্ষার ভয়ে উধাও গুজরাটের পড়ুয়া, খোঁজ মিললো গোয়ায়

Spread the love

রোজদিন ডেস্ক : একাদশ শ্রেণির পরীক্ষার ভয়ে গুজরাটের ভাদোদরা থেকে উধাও পড়ুয়ার খোঁজ মিললো গোয়ায়। গত সপ্তাহে গভীর রাতে বাড়ি থেকে ৩ লক্ষ টাকা নিয়ে নিঃশব্দে উধাও হয় ১৭ বছরের এই পড়ুয়া। তার দিদির ইউপিএসসি পরীক্ষার ফি-র জন্য রাখা টাকাও নিয়ে যায়। সূত্রের খবর, বাড়ি থেকে বেরিয়ে এক বন্ধুকে নিয়ে প্রথমে ট্যাক্সি ভাড়া করে সে মুম্বাই যায়, সেখান থেকে চলে যায় গোয়া।
স্থানীয় সূত্রে প্রকাশ, তার পালিয়ে যাওয়া নিয়ে পরিবারের কেউ কিছু আগে টেরই পাননি। রাত ১২ টা নাগাদ সে মা ও দিদিকে বলে ঘুমোতে যায়। পরদিন সকালে পরিচারিকা এসে দেখেন, সদর দরজা খোলা, পড়ুয়াও ঘরে নেই। তার মোবাইল ফোনও বন্ধ থাকায় চিন্তায় পড়ে পরিবার। পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে তার খোঁজ পায়৷ অনেক চেষ্টা য় দুদিন পর গোয়ায় তার হদিশ মেলে। বন্ধুকে নিয়ে সমুদ্রের তীরে সে বসেছিল, যেন কিছুই হয়নি এমন হাবভাব। দুদিনে বাড়ি থেকে নিয়ে যাওয়া ৩ লক্ষ টাকার মধ্যে ৫০ হাজার টাকা খরচও করে ফেলেছে। পড়ুয়া জানায়, পড়ার চাপেই সে বাড়ি থেকে পালিয়েছিল, এক সপ্তাহ পর বাড়ি ফিরবে বলে ঠিক করেছিল।।তার এই সব কথা শুনে পুলিশও তাজ্জব। পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় সমাজ বিজ্ঞানী রা বিস্মিত। এত কম বয়েসে এমন পরিকল্পনামাফিক কাজ করায় অবাক সব মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*