দিল্লির কর্তব্য পথে বন্দে মাতরমের থিমে রাজ্যের ট্যাবলো নজর কেড়েছে

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লির কর্তব্য পথে এবার বাংলার ট্যাবলোর বন্দে মাতরম থিম ছিল নজরকাড়া। ঋষি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তিতে এই দৃষ্টিনন্দন ট্যাবলোয় রাজ্যের মনীষীদের মূর্তিও বিশেষ আকর্ষণ ছিল।
পরাধীন দেশে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল, নির্দ্বিধায় কেমন করে তাঁরা প্রাণ দিয়েছিলেন, তা অনবদ্যভাবে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার অগ্রণী ভূমিকার মর্মস্পর্শী চিত্র তুলে ধরা হয়েছে। যা নজর কেড়েছে সব মহলেরই।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার গত বছর বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে পালন করেছে।

সূত্রে র খবর, এবারের ট্যাবলো নিয়েও কেন্দ্রর সঙ্গে রাজ্যের টানাপোড়েন চলে। পরে উভয় পক্ষে বেশ কয়েকটি বৈঠকে মতৈক্য হয়।
এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অপারেশন সিঁদুর সহ প্রতিরক্ষা দফতর, বিভিন্ন দফতরের ট্যাবলো সব মহলের নজর কাড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*