রোজদিন ডেস্ক : রাজ্যে ফের ঘাসফুল ফুটবে বলে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী সাংসদ অখিলেশ যাদব মনে করেন। তাঁর প্রিয় “দিদি”-র হয়ে জোর সওয়াল করে তিনি বলেন, দিদি (মুখ্যমন্ত্রী) ইডি-কে হারিয়েছেন,এবার ও বিজেপিকে হারাবেন।
এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক কলকাতা এসেছেন তিনি। প্রচার মাধ্যমের নানা প্রশ্নে বলেন,এই রাজ্য থেকে সারা বিশ্বে মানবতা ও প্রেমের বার্তা প্রচারিত হয়েছিল, এখানে হিংসার রাজনীতি পরাজিত হবে। বিজেপি দিদির কাছে আবার হারবে।
এসআইআর নিয়ে বিজেপিকে বিঁধে তিনি বলেন, ভোট কাটার জন্য এই প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, তাদের নিরপেক্ষ ভাবে কাজ করা উচিত। এই রাজ্য সহ কমিশন সব জায়গায় ভোট কাটার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন।
মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন বলে জানা যায়।

Be the first to comment