- অখিলেশ যাদব সরব হলেন আইপ্যাক-কাণ্ড নিয়ে। বললেন, ‘দিদি ইডিকে হারিয়েছেন, ফের বিজেপিকে হারাবেন।’ শুধু তা-ই নয়, ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রসঙ্গে কমিশনের দিকে প্রশ্ন তুললেন তিনি।
- প্রজাতন্ত্র দিবসের দিন সাহসিকতার জন্য ৫৬ জনের হাতে পুরস্কার তুলে দিল জম্মু-কাশ্মীর সরকার। সেই তালিকায় রয়েছেন আদিল হুসেন শাহও। এই আদিল গত বছরের এপ্রিলে পহেলগাম হামলার দিন পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ দিয়েছিলেন।
- মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। যার ফলে ব্যাঙ্কিং পরিষেবায় বড়সড় ব্যাঘাত ঘটতে পারে।
- মঙ্গলবার সকালে দাউসায় দিল্লি-মুম্বই জাতীয় সড়কে ট্রাক ও গাড়ির সংঘর্ষ। ঘটনায় চারজনের মৃত্যু। আহত হয়েছেন এক ব্যক্তি।
- ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল সোনারপুরে। এক যুবতীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আধিকারিক অমিত দে-কে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ।
- সোমবার ভোররাতে লাগা আগুনে ভস্মীভূত জোড়া গুদাম। ডেকরেটার্স থেকে অনলাইন খাবার ডেলিভারির ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে আগুন। এখনও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে বলে দাবি।
- অগ্নিকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। নিখোঁজ ও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কায় উৎকণ্ঠা চরমে। ভস্মীভূত গোডাউন ও অনলাইন ডেলিভারির দোকানে থেকে উদ্ধার হয়েছে কিছু পোড়া দেহাংশ।
- আজ সকালের আবহাওয়ায় শীতের আমেজ অনেকটাই কম। বেলা বাড়লে শীত উধাও হবে। সকালে হালকা কুয়াশা থাকলেও উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে, রোদ উঠলেই তাপমাত্রা বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।
- বল তুলতে গিয়ে পুকুরের জলের পড়ে গিয়ে ডুবে মারা গেল তিন ভাই-বোন। তেলঙ্গানার নাগারকুরনুল জেলার মুচেরলাপাল্লি গ্রামে রবিবারের ঘটনা।
- আমেরিকায় অব্যাহত তুষারঝড়। ১৪টি প্রদেশে জারি হয়েছে জরুরি অবস্থা। ঠান্ডায় মৃত্যু ২৫ জনের। প্রায় ২৩ কোটি মানুষের জনজীবন বিপর্যস্ত।

Be the first to comment