পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ বৃহস্পতিবার থেকে শুরু হল হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের পরীক্ষা। এই উপলক্ষে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. এই সরকারের পরিচয়ই হল রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম। আমরা রিফর্ম ও পারফর্ম করেছি। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদে ট্রান্সফর্মও করবো।
  3. বৃহস্পতিবার সকালে বারামতির ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হল দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স।
  4. অজিত পাওয়ার মৃত্যুর পিছনে নাশকতা বা ষড়যন্ত্রের অভিযোগ ওড়ালেন এনসিপি সুপ্রিমো তথা অজিতের কাকা শরদ পাওয়ার।
  5. এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আলিপুর, ট্যাংরা, তপসিয়ার মতো জায়গায় সিবিআই তল্লাশি।
  6. আনন্দপুরে মৃতদের পরিবারের একজনকে সিভিকের চাকরি দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  7. আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল। মোমোর কারখানা নয়, আগুন লাগে পাশের ডেকরেটরের গোডাউনে। দমকল ও ফরেন্সিক বিভাগের প্রাথমিক রিপোর্টে এমনই দাবি।
  8. আনন্দপুরের ঘটনাস্থলে ১৬৩ ধারা জারি আছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মেনে তাঁকে যেতে দিল না পুলিশ।
  9. কৃত্রিম বুদ্ধিমত্তার কোপে পড়ে চাকরি খোয়াতে চলেছেন অ্যামাজনের ১৬ হাজার কর্মী।
  10. দক্ষিণে উধাও শীত, উত্তরের পাহাড়ি এলাকায় তুষারপাত ও কুয়াশার সতর্কতা জারি।
  11. উল্টোডাঙায় এসটিএফের অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার, ধৃত মহিলা-সহ ৫ পাচারকারী।
  12. নন্দীগ্রামের হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ।
  13. এসআইআর শুনানি-আতঙ্কে বৃদ্ধের মৃত্যু এবার হুগলির পোলবায়।
  14. বর্ণবৈষম্য নিয়ে ইউজিসির নয়া বিধিতে সুপ্রিম স্থগিতাদেশ পুনর্বিবেচনার নির্দেশ।
  15. পথকুকুর মামলার রায় দান রিসার্ভ রাখল সুপ্রিম কোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*